× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:৫২ পিএম

মিথ্যা মামলা পরিহারের আহ্বান আইনমন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:৫২ পিএম

মিথ্যা মামলা পরিহারের আহ্বান আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত

মিথ্যা মামলা পরিহারের আহ্বান আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত

মিথ্যা মামলা করার নেতিবাচক প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে একটি ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে মামলা জট কমাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আপস-মীমাংসার ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, মামলা করার আগে কিংবা চলমান মামলার মাঝপথেও যদি কোনো পক্ষ সমঝোতা করতে চায়, তবে লিগ্যাল এইড সেই ব্যবস্থা করে দেবে।

সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব
মন্ত্রী বলেন, “আদালতে যাওয়ার আগেই ছোটখাটো সমস্যাগুলো লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মিমাংসা করার চেষ্টা করুন। আমরা চাই মামলা জট কমিয়ে বিচারব্যবস্থাকে গতিশীল করতে, আর সেই লক্ষ্যেই লিগ্যাল এইড কর্মসূচিকে ঢেলে সাজানো হয়েছে।”

শোষণমুক্ত বিচার ব্যবস্থার নিশ্চয়তা
লিগ্যাল এইড সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়ে আইনমন্ত্রী বলেন: কোনো ব্যক্তি যদি এই সেবা পেতে বাধাগ্রস্ত হন বা বঞ্চিত হন, তবে সরাসরি আইন মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যারা যৌন নির্যাতনের শিকার হয়েও লোকচক্ষুর অন্তরালে কিংবা আর্থিক সংকটে আইনি পদক্ষেপ নিতে পারছেন না, লিগ্যাল এইড তাদের পূর্ণাঙ্গ আইনি সহায়তা দেবে।

সরকারের প্রতিশ্রুতি
আসাদুজ্জামান জোর দিয়ে বলেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। সরকার চায় একটি বৈষম্যহীন বিচার ব্যবস্থা, যেখানে অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি পরামর্শ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!