বেহাল দশা নবীনগর–শ্যামগ্রাম সড়ক, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
মার্চ ১২, ২০২৬, ১২:২৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও ধুলাবালির কারণে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এতে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সড়কটি শুধু শ্যামগ্রামের...