সীমান্তে ২২ হাজার ভারতীয় রুপিসহ আটক ২
মার্চ ৬, ২০২৬, ০২:৪৩ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
এ সময় দুই ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫...