জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
এ সময় দুই ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।
ওই অভিযানে ভারতীয় ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ সময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।
তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককালে রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল ও পানমসলা জব্দ করা হয়। পরে দেওয়ানগঞ্জ মডেল থানায় আটকদের সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন