ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা সিএজির যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এই ঘটনায় ঘটে।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, যাত্রীবাহি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরিত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতের নাম পরিচয় জানতে কাজ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন