ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন পুলিশের ৫ কর্মকর্তা।
বুধবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নোক্ত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে—
১. মো. শফিকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট
২. মোহাম্মদ মোশাররফ হোসেন, পরিচালক (ডিআইজি), এনএসআই, ঢাকা
৩. মো. মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম
৪. মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), র্যাব
৫. রেজওয়ান করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকা
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন