অপহরণের অভিযোগে গাজীপুরে পুলিশ সদস্য প্রত্যাহার
এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪৩ এএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত এএসআই আজিজুল হককে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের দায়ের...