× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:২৫ পিএম

হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:২৫ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শকসহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এ তালিকায় রয়েছেন।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪০ কর্মকর্তার ২০১০, ১১, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ সালে প্রদান করা পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়, পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক-সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতিপূর্বে পদক-সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!