× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:৩৬ পিএম

আসাদুজ্জামান কামালকে ফেরাতে রায়ের কপিসহ ভারতকে চিঠি: শামা ওবায়েদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের কপিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএস)-এর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে যারা পালিয়ে আছেন, তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আইনের মাধ্যমে তার (কামালের) বিচার হচ্ছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাকে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, সেই অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কূটনৈতিক নিয়ম-নীতি ও দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসরণ করেই আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার হবে।’

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছিল।

কামালকে ফেরাতে এটি দ্বিতীয় দফার চিঠি কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘চিঠিটি সম্প্রতি গেছে এবং এটি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী পরবর্তী উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে।’

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

তিনি বলেন, ‘আমরা আশা করব, ভারত ইতিবাচক জবাব দেবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব পালন করবে।’

Link copied!