× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১১ পিএম

নান্দাইলে দুপক্ষের সংঘর্ষে ১৪৪ ধারা জারি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব ভূইয়া ও শওকত আলী মাস্টার পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয় ও ৩টি দোকানের মালামাল লুট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খারুয়া বাজার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খারুয়া বাজারের পাশের ৯ শতাংশ জমির ক্রয়-বিক্রয়ের পরবর্তী সময়ে রাস্তার পজিশনের জায়গা নিয়ে বিরোধের জেরে আব্দুর রউফ ও শওকত আলীর দুপক্ষের লোকজনের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে উভয় পক্ষের ২৫জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারের শওকত আলীর মাস্টারের ১টি ফার্ণিচারের দোকান, লিয়াকত আলীর ১টি রড-সিমেন্টের দোকান এবং আব্দুর রবের ১টি মুদির দোকানে লুটপাট চালানো হয়েছে। 

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম। এ সময় বৃষ্টির তোয়াক্কা না করে বৃষ্টিতে ভিজে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে দুপক্ষকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইউএনও ফাতেমা জান্নাত ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। এ ঘটনায় তিন প্লাটুন পুলিশ এবং এক প্লাটুন র‌্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে খারুয়া বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পক্ষদ্বয়ের মধ্যে আব্দুর রবের স্ত্রী মনোয়ারা সুলতানা ও পুত্র মাহফুজুরর রহমান জানান, শওকত আলী মাস্টারসহ চারজনের মধ্যে তিনজনের অংশ আমাদের কাছে বিক্রি করে। কিন্তু শওকত আলী মাস্টার এর অংশ পিছনে থাকলেও তিনি রাস্তার পজিশনের সামনের অংশ দখলে নিতে চান।

অপরদিকে শওকত আলীর মাস্টার জানান আমিসহ চারজন মিলে জায়গাটা ক্রয় করি, একপর্যায়ে আমি বাদে অন্য তিনজন তা অন্যত্র বিক্রি করে দেয়। স্থানীয় দরবারের মাধ্যমে আমি রাস্তার পজিশনের জায়গায় দখলে আছি। তারপরেও তারা গোলযোগ করে যাচ্ছে।

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং এলাকায় বড় ধরনের কোনো গোলযোগ এড়াতে পুলিশ ও র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, জমি নিয়ে বিরোধের জেরে খারুয়া বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা ১৪৪ ধারা জারি করেছি। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!