× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

আজ ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত

৩ দিনের সফরে আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে বাংলাদেশ সফর। 

শুক্রবার (৫ জুন) দুপুরে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় গুরুত্ব পাবে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়।

একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ৬ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগ। দ্বিপাক্ষিক এ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন। এছাড়া বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনার কথা রয়েছে তার।

রূপালী বাংলাদেশ

Link copied!