শীতকালে বেগুন চাষে কৃষকের উল্লাস
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৩৫ পিএম
উপকূলীয় লবণাক্ত জেলা বাগেরহাটে শীতকালীন বারি-১২ জাতের বেগুন চাষে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশার আলো জেগেছে। আকারে বড়, সুস্বাদু ও অধিক ফলনশীল হওয়ায় অল্প সময়ে ভালো লাভ পাচ্ছেন চাষিরা।
ফকিরহাট উপজেলার মৌভোগ নলধা গ্রামের কৃষক মো. কাজী আল মাসুদ এ বছর ৩৩ শতাংশ জমিতে প্রায় এক হাজার বারি-১২ বেগুনের চারা...