লেখা খারাপ হওয়ায় শিশুর হাত ঝলসে দিলেন শিক্ষিকা
আগস্ট ২, ২০২৫, ০৬:০৮ পিএম
কয়েকদিন আগেই শিক্ষিকার কাছে বকা খেয়েছিল আট বছরের মুহাম্মদ হামজা খান। কারণ, তার হাতের লেখা খারাপ। কিন্তু হাতের লেখার উন্নতি না দেখে চটে যান শিক্ষিকা। এবার শুধু বকাঝকায় সীমাবদ্ধ থাকেননি তিনি, ছাত্রকে দিলেন চরম শাস্তি।
জলন্ত মোমবাতি শিশু শিক্ষার্থীর হাতে রেখে দেন কয়েক মিনিট। আগুন পুড়ে ঝলসে যায় হাতের তালু। বিষয়টি...