নতুন দিনের অগ্রযাত্রায় সত্য প্রকাশই আমাদের শক্তি
নভেম্বর ২৬, ২০২৫, ০১:১১ এএম
নতুন দিন, নতুন সময় আগামীর অগ্রযাত্রায় আমাদের পথচলা। ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে জুলাই-আগস্টের উত্তাল সময় পেরিয়ে আমাদের নবযাত্রা হয়েছিল। এক বছর পেরিয়ে আজ আমরা পৌঁছেছি প্রিয় রূপালী বাংলাদেশের নবযাত্রার বর্ষপূর্তিতে। পথচলার এই দীর্ঘ সময়ে আমাদের পাশে ছিলেন পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার-এজেন্ট এবং অসংখ্য সহযোগী; যাদের অকুণ্ঠ সমর্থন...