শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া
নভেম্বর ১৫, ২০২৫, ০৩:৫৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। সন্ধ্যা থেকেই শীত অনুভূত হচ্ছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট। মাঠজুড়ে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, সিম, করলা, টমেটোসহ নানান জাতের শীতের সবজি। এরই মধ্যে বাজারে শীতকালীন সবজি সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ বাড়লেও বেশির ভাগ সবজি চড়া দামেই...