যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’র সামরিক মহড়ার নিন্দা মাদুরোর
নভেম্বর ১৬, ২০২৫, ০৩:১২ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নতুন যৌথ সামরিক মহড়াকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করে এর নিন্দা করেছেন। শনিবার (১৫ নভেম্বর) কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
কারাকাস বলেছে, এই অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলা মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত...