জামায়াত আমিরের জন্য প্রস্তুত ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:৩০ পিএম
ময়মনসিংহে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির বক্তব্য দেবেন। সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এই সার্কিট হাউস ময়দানে উপস্থিত হচ্ছেন।
স্থানীয় নেতৃবৃন্দ এই জনসভা সফল করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনি জনসভায়...