ঈদে কুমিল্লায় চালু হচ্ছে সিনেপ্লেক্স
ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:২৬ পিএম
আসন্ন ঈদুল ফিতরে কুমিল্লায় চালু হতে যাচ্ছে কে-স্ক্রিন নামে নতুন একটি সিনেপ্লেক্স। হলটি নির্মিত হয়েছে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে।
এটি কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় গোমতি শপিং সেন্টারের আট তলায় অবস্থিত। কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন থাকছে।
খোরশেদ আলম খসরু বলেন, কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ৮:১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি...