× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:৫১ পিএম

ভয় আর রহস্য নিয়ে ‘স্ক্রিম-৭’ আসছে বাংলাদেশে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:৫১ পিএম

বাংলাদেশে আসছে ‘স্ক্রিম-৭’ । ছবি : সংগৃহীত

বাংলাদেশে আসছে ‘স্ক্রিম-৭’ । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সিনেমা ‘স্ক্রিম-৭’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। ভয় আর রহস্যে ভরা আমেরিকান স্ল্যাশার সিনেমা ‘স্ক্রিম-৭’। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম-৬’ এর সিক্যুয়েল এবং স্ক্রিম চলচ্চিত্র সিরিজের সপ্তম কিস্তি এটি।

১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম সিরিজ সময়ের সঙ্গে নিজেকে হরর-থ্রিলারের এক আইকনিক ধারায় প্রতিষ্ঠিত করেছে। ‘স্ক্রিম ৬’-এর তিন বছর পর আসছে সপ্তম কিস্তি, যেখানে থাকছে নতুন ভয়, রহস্য আর অতীতের মুখোমুখি হওয়ার গল্প।

এবার পরিচালনায় রয়েছেন সিরিজের মূল স্রষ্টা কেভিন উইলিয়ামসন, যিনি প্রথমবারের মতো পুরো সিনেমাটি পরিচালনা করেছেন।

ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স।

গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু এক নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্য বানালে আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হয়।

পরিচালনায় পরিবর্তন, কাস্টিং পুনর্গঠনসহ নানা চড়াই-উতরাই পেরিয়ে তৈরি হয়েছে এই ছবি। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয় এর চিত্রগ্রহণ।

গত ৫ ফেব্রুয়ারি ডেডলাইন হলিউড এক প্রতিবেদনে জানিয়েছে, ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তে বড় অঙ্কের ব্যবসা করার পথে রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ‘স্ক্রিম ৬’-এর ৪৪.৪ মিলিয়ন ডলারের ঘরোয়া উদ্বোধনী আয়ের পর সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং হতে পারে।

সিরিজের ভক্তদের একাংশ মনে করছেন, এটি হয়তো ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় হতে পারে। তবে বক্স অফিসে বড় সাফল্য পেলে ভবিষ্যতে আরও সিক্যুয়েল আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!