হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল
জুন ২৬, ২০২৬, ০৬:১৯ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ৯৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম...