× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১২:৪৭ পিএম

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১২:৪৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছে ১ হাজান ৭০৮ শিশু, ছুটি নিয়েছে ১ হাজার ৫৪৯ শিশু, এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৪৩ শিশুর।

মৃত দুই শিশুর মাঝে ৪ মাস বয়সী ছেলে শিশু রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার গাবতলী বাজার এলাকায়। ওই শিশু গত ২২ মে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সকাল ৭ টায় মারা যায়।

অপর মৃত মিশুটিও ৩ মাস ১৫ দিন বয়সী ছেলে শিশু। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায়। ওই শিশু গত ২৫ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সকাল সাড়ে ১১ টার দিকে মারা যায়।

হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাও কমে আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!