× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৪৯ এএম

বাংলাদেশি সন্দেহে ওডিশায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৪৯ এএম

জুয়েলের রানার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

জুয়েলের রানার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

ভারতের ওডিশা রাজ্যে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত তার অন্য দুই সহকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের চকবাহাদুরপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে মাত্র পাঁচ দিন আগে তিনি বাড়ি থেকে ওডিশায় কাজে গিয়েছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক পল্টু শেখ জানান, রাতে রান্নাবান্না ও খাওয়া শেষে জুয়েলসহ তিনজন ঘরের বাইরে বিড়ি খেতে বেরিয়েছিলেন। সে সময় একদল স্থানীয় লোক এসে প্রথমে তাদের কাছে বিড়ি চায়। পল্টু শেখ বলেন, ‘রাত তখন আনুমানিক সাড়ে ৮টা। বিড়ি চাওয়ার পরপরই ওই দলটি সন্দেহ প্রকাশ করে যে জুয়েলরা বাংলাদেশি কি না এবং তাদের আধার কার্ড দেখতে চায়। একজন কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের ওপর অতর্কিতে হামলা ও মারধর শুরু করে।’

আরেক শ্রমিক সাদ্দাম হোসেন জানান, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন, হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার-পাঁচ দুষ্কৃতকারী এসে তাদের ওপর চড়াও হয়। তারা জুয়েলদের বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত ছাড়ার হুমকি দেয় এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। মারধরের একপর্যায়ে তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওডিশায় সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে বাংলাভাষী শ্রমিক ও ফেরিওয়ালাদের ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি বা হেনস্তার শিকার হতে হচ্ছে।

স্থানীয় মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ জানান, শ্রমিকরা বাইরে থাকার সময় কিছু স্থানীয় বাসিন্দা তাদের আধার কার্ড দেখতে চায় এবং এরপরই মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!