বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহামেদ মুইজ্জু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সরকার ও জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরও বলেন, এই দুঃখের সময়ে মহান আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন।
মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন মোহামেদ মুইজ্জু।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন