× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৫২ এএম

ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৫২ এএম

বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি : সংগৃহীত

বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি : সংগৃহীত

ইরানে তাৎক্ষণিক সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করলেও এবার ভিন্ন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের দিকে নজর রাখছি। আমাদের অনেক জাহাজ ওই অঞ্চলে যাচ্ছে। যদি কিছু ঘটে, সে জন্য আমরা প্রস্তুত থাকছি।’

তিনি জানান, এই বাহিনীকে একটি বড় নৌবহর হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে ট্রাম্প বলেন, ‘হয়তো আমাদের এটি ব্যবহার করতেই হবে না। আমি চাই না কোনো সংঘাত হোক। কিন্তু আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।'

মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, তেহরানের বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকির কারণেই প্রায় ৮৩৭ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হওয়া বন্ধ হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!