× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

এপস্টেইন কেলেঙ্কারিতে রয়্যাল লজ ছাড়লেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রিটেনের সাবেক রাজপুত্র প্রিন্স অ্যান্ডু তার দীর্ঘদিনের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে স্থানান্তরিত হয়েছেন। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ঘিরে নতুন করে তদন্ত ও চাপ বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত সাবেক এই রাজপুত্রকে এপস্টেইন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সদ্য প্রকাশিত নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে। লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিবিসির তথ্যমতে, ৬৫ বছর বয়সি অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন। তবে, বাকিংহাম প্যালেস এএফপিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক এই রাজপুত্রের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ডিওজে প্রকাশিত এপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে তার নাম আসার পর পরিস্থিতি জটিল হয়।

এই প্রকাশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে যা জানেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত। অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!