× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১০:০৮ এএম

ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা, দাবি ইরানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১০:০৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মধ্যেই এবার সরাসরি ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানার দাবি করেছে ইরান। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। 

গত কয়েক দিনে শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা এবং কয়েক ডজন নৌ-সেনার মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাটি মূলত দুটি প্রধান ঘটনার পাল্টা জবাব। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। 

এর পাশাপাশি গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ভারত মহাসাগরীয় মহড়া শেষে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-তে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় জাহাজের অন্তত ৮০ জন নৌ-সদস্য নিহত হন। 

তেহরানের দাবি অনুযায়ী, তাদের অত্যাধুনিক ড্রোনগুলো পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করেছে।

বিবৃতিতে একে ‘বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতিশোধ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই ড্রোন হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল কিংবা সেখানে কোনো প্রাণহানি ঘটেছে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত তেল আবিব বা তেহরান—কোনো পক্ষই বিস্তারিত কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!