× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:০৬ এএম

খুব শিগগিরই হরমুজ দিয়ে তেল পরিবহন শুরু হবে : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:০৬ এএম

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সহায়তায় অথবা তাদের সহায়তা ছাড়াই ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন শুরু হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ওই পোস্টে আরও লিখেছেন, ‘আমার কারণেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’

টুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী জাহাজগুলো থেকে ফি বা টোল আদায় করছে। তাদের এমনটা না করাই ভালো। আর যদি তারা এটি করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত হবে।’

যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!