× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:০৭ পিএম

থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে ৪ দিনে নিহত ১৫৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:০৭ পিএম

সংক্র্যান উৎসব। ছবি : সংগৃহীত

সংক্র্যান উৎসব। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাতশো’র বেশি আহত হয়েছেন। এরমধ্যে কেবল সোমবার (১৩ এপ্রিল) একদিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে দেশটির রোড সেইফটি অপারেশন সেন্টারের কর্মকর্তারা। তারা জানান, ৭৫৫টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭০৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতিকে দায়ী করা হয়েছে, যা মোট ঘটনার প্রায় ৪২ শতাংশ। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রায় ২৭ শতাংশ দুর্ঘটনা ঘটে। মোট দুর্ঘটনার প্রায় ৭১ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট।

কর্মকর্তারা আরও জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অধিকাংশ দুর্ঘটনা ঘটে এবং বেশিরভাগই সোজা সড়কে সংঘটিত হয়। ১৩ এপ্রিলের দুর্ঘটনাগুলোর বড় অংশ চাম্ফোন ও চিয়াং রাই অঞ্চলে ঘটেছে।

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় থাই রয়্যাল পুলিশ পর্যটন এলাকা ও উৎসবস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। কয়েকশ পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে ওয়াটার-প্লে জোনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ‘ফ্যামিলি ডে’ উপলক্ষে কঠোর তল্লাশি, মদ্যপ অবস্থায় গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শিশুদের কাছে অ্যালকোহল বিক্রি বন্ধে নজরদারি এবং কমিউনিটি চেকপয়েন্ট স্থাপন।

এছাড়া ভিড় নিয়ন্ত্রণে চেকপোস্ট স্থাপন ও ড্রোন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজধানী ব্যাংকক-এর খাও সান সড়কে এবারও প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৬০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংক্র্যান থাইল্যান্ডের অন্যতম প্রধান নববর্ষ উৎসব, যা প্রতিবছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এবং এতে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!