× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:১৩ পিএম

গ্রীষ্মকাল ইউরোপের জন্য কঠিন হবে : ইইউর জ্বালানি কমিশনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:১৩ পিএম

ড্যান জোরগেনসেন। ছবি : সংগৃহীত

ড্যান জোরগেনসেন। ছবি : সংগৃহীত

যুদ্ধের কারণে সামনে গ্রীষ্মকালটা ইউরোপের জন্য কঠিন হতে পারে বলে জানিছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জোরগেনসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক বিবৃতিতে তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সদস্য দেশগুলোর জন্য নতুন কিছু পদক্ষেপ প্রস্তাব করা হবে। এসব পদক্ষেপ যুদ্ধের স্বল্পমেয়াদি প্রভাব সামলাতে সহায়তা করবে। এর মধ্যে রয়েছে বাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা, হঠাৎ জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং সরবরাহ ঘাটতির ঝুঁকি।

তিনি আরও বলেন, পরিকল্পনায় বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি গুরুত্ব পাবে এবং বিমান জ্বালানি নিয়েও কাজ করা হবে। পাশাপাশি গ্যাস মজুত নিশ্চিত করতে পুরো কমিশনকে একসঙ্গে কাজ করতে হবে।

তবে জোরগেনসেন বলেন, এই মুহূর্তে ইউরোপজুড়ে অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!