ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এ দাবি করেন।
যদিও বক্তব্য দেওয়ার সময় তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি, বরং প্রতিপক্ষ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ‘আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।’
ট্রাম্প বলেন, কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করবে। ‘ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না; আমরা ওই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না বলে জানান ট্রাম্প।’
এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না এবং তারা একটি নন-নিউক্লিয়ার চুক্তি কীভাবে করতে হয় তা জানে না। তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে।
এই পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত ছিল, যেখানে ট্রাম্পকে বন্দুক হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল ছবির ওপর লেখা ছিল, ‘নো মোর মি. নাইস গাই!’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন