× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৩০ এএম

একসঙ্গে ৩ রিমোট-সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠাল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৩০ এএম

স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য। ছবি : সংগৃহীত

স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য। ছবি : সংগৃহীত

কক্ষপথে একযোগে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে দেশটির বিপ্লবী গার্ড একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণের এক সপ্তাহ পর রোববার (২৮ ডিসেম্বর) এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইরানের তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।’

ওই খবরে আরও বলা হয়, স্যাটেলাইটগুলো দুই ধাপে সিমোর্গ (ফিনিক্স) স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে বহন করা হয় এবং ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার ওপরে কক্ষপথে ছোড়া হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মাহদা স্যাটেলাইট উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির ওজন প্রায় ৩২ কিলোগ্রাম এবং ইরানের মহাকাশ সংস্থা তা তৈরি করেছে। কক্ষপথে নিক্ষেপ করা অন্য দুটি স্যাটেলাইটের নাম হচ্ছে কেহান-২ ও হাতেফ। এ দুটি স্যালেলাইটের প্রতিটির ওজন ১০ কিলোগ্রাম করে।

গত সপ্তাহে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দল সোরায়া নামের গবেষণা স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এক বিবৃতিতে ইরানের এ স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর সরকার এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের বিরুদ্ধে বারবার ইরানকে সতর্ক করে দিয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!