× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:০৪ পিএম

জ্বালানি সাশ্রয়ে হোম অফিস চালু করছে থাইল্যান্ড–ভিয়েতনাম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত তীব্র হওয়ার সঙ্গেই বিশ্ববাজারে তেল সরবরাহে ঘাটতি ও দামের অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের বাসা থেকে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় থাইল্যান্ড সরকারি দপ্তরগুলোকে প্রয়োজন হলে কর্মীদের রিমোট ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার সুযোগ দিতে বলেছে। পাশাপাশি সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া জ্বালানি ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।

প্রতিবেশী ভিয়েতনামও জ্বালানি সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার জ্বালানি ঘাটতি কমানো এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা বেশ কিছু পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিকে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানী হ্যানয় থেকে জনগণকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত রাখারও আহ্বান জানানো হয়েছে। এর পরিবর্তে গণপরিবহণ ব্যবহার, সাইকেল চালানো বা কারপুলিংয়ের মতো বিকল্প পদ্ধতি বেছে নিতে উৎসাহ দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!