× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:০৭ পিএম

হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের পদত্যাগের দাবিতে উত্তাল বুদাপেস্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:০৭ পিএম

বিক্ষোভের ছবি। - সংগৃহীত

বিক্ষোভের ছবি। - সংগৃহীত

হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানের পদত্যাগ চেয়ে দেশটির রাজধানী বুদাপেস্টের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটিতে শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে অরবানকে পদত্যাগের আহবান জানায় বিক্ষোভকারীরা।

২০১০ সালে ক্ষমতায় ফিরে শিশু সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্র পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক আলোচিত শিশু নির্যাতনের ঘটনা সামনে আসায় অরবান সরকারের ওপর চাপ বেড়েছে।

শনিবারের (১৩ ডিসেম্বর) বিক্ষোভের পেছনে মূল কারণ ছিল বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগার নিয়ে নতুন অভিযোগ। সেখানে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে প্রতিষ্ঠানটির পরিচালককে এক কিশোরকে মারধর করতে দেখা যায়।

ঘটনার পর চারজন কর্মীকে আটক করা হয়েছে এবং সরকার জানিয়েছে, সব শিশু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি পুলিশের তত্ত্বাবধানে আনা হবে।

বিরোধী দল টিসজার নেতা পিটার মাগিয়ারের নেতৃত্বে বিক্ষোভকারীরা বুদাপেস্টের কেন্দ্রস্থলে মিছিল করেন। 'শিশুদের রক্ষা করো' লেখা ব্যানার বহন করেন তারা এবং নির্যাতনের শিকার শিশুদের প্রতি সংহতি প্রকাশ করেন।

একই সঙ্গে তারা একটি সরকারি প্রতিবেদনের কথাও তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানে থাকা পাঁচ শিশুর মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হয়েছে।

প্রধানমন্ত্রী অরবান এসব ঘটনাকে অপরাধমূলক বলে নিন্দা জানিয়ে সরকারের পদক্ষেপের কথা বললেও বিক্ষোভকারীদের মতে, তা মোটেই যথেষ্ট নয়। আগামী এপ্রিলের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলনকে অরবানের দীর্ঘ ১৫ বছরের শাসনের বিরুদ্ধে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!