× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৫০ পিএম

বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধাক্কা খেল ভারত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৫০ পিএম

ইসরোর এবারের অভিযানও ব্যর্থ হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরোর এবারের অভিযানও ব্যর্থ হয়েছে। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়েছে। 

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দেশটির শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সোমবার (১২ জানুয়ারি) সকালে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটগুলো। তবে কক্ষপথে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারায় রকেট। এর ফলে এই উপগ্রহবাহী রকেটে থাকা ১৫টি উপগ্রহই হারিয়ে যায়।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে ২৬০ টনের পিএসএলভি আকাশে ওঠে। প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই শেষ হয়। কিন্তু তৃতীয় ধাপ জ্বলে ওঠার পরই বাধে বিপত্তি। হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। 

ইসরোর সঙ্গে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের পিএসএলভি-সি৬১ ব্যর্থ হয়েছিল। গত আট মাসের মধ্যে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। এটি ৯০ শতাংশের বেশি সাফল্যের হার নিয়ে থাকা এই রকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করল।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, ‘তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা স্বাভাবিকই ছিল। তারপর ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্দিষ্ট পথভ্রষ্ট হওয়া লক্ষ করা যায়। তথ্য বিশ্লেষণ করছি আমরা। বিস্তারিত পরে জানানো হবে। আপাতত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।’

পিএসএলভি ইসরোর অন্যতম নির্ভরযোগ্য মহাকাশযান। অতীতে এই রকেটের কাঁধে চেপেই বহু ছোটবড় অভিযানের বৈতরণী পার করেছে ভারতীয় সংস্থা। এই নিয়ে ৬৪টি অভিযানের মধ্যে পিএসএলভি ব্যর্থ হল মাত্র চারটিতে। সোমবারের অভিযানে ইসরোর পিএসএলভি-তে একাধিক ভারতীয় কৃত্রিম উপগ্রহ ছাড়াও আটটি বিদেশি পেলোড ছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে, রয়টার্স, ডন

রূপালী বাংলাদেশ

Link copied!