× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৬ পিএম

বিক্ষোভ থেকে মোসাদের গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরানের বিপ্লবী গার্ড

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইরানে চলমান বিক্ষোভ থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বিদেশিকে আটক করেছে বিপ্লবী গার্ড আইআরজিসি। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন জানিয়েছে, উদ্দেশ্যমূলকভাবে ইহুদিবাদী সরকারের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য গোপনে ইরানে এসেছিলেন ওই বিদেশি নাগরিক। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অবস্থা মূল্যায়ন করার সময় গুপ্তচরবৃত্তির দৃঢ় প্রমাণ পাওয়া গেছে বলে জানায় আইআরজিসি ইন্টেলিজেন্স বাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, রাজতন্ত্রের পক্ষে সহিংস দাঙ্গাবাজরা গত কয়েকদিনে ইরানের বেশ কয়েকটি শহরে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। কিছু সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে।

ইরানের বেশ কয়েকটি শহরে সহিংস অস্থিরতা ছড়িয়ে পড়ার ফলে সরকারি ভবন, ব্যক্তিগত দোকান এমনকি মসজিদেরও ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাজতন্ত্রের সমর্থক দাঙ্গাবাজরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, রাস্তা অবরোধ করেছে, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে আক্রমণ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!