সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ১০ লাখ দিরহাম পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন কোটি টাকার সমান।
সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, লটারি জেতা বাংলাদেশির নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সাইদ ২১ বছর ধরে আমিরাতের আল আইনে থাকেন।
লটারির যে টিকিটে প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন সেটি আরও ৯ বন্ধুর সঙ্গে কিনেছেন তিনি।
আলাউদ্দিন জানিয়েছেন, গত ছয় বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। এত বছর চেষ্টা করার পর এমন কিছু ঘটবে, তা কল্পনাও করেননি। বিষয়টি তাকে বিস্মিত করেছে এবং একই সঙ্গে ধৈর্য ও ধারাবাহিকতার ওপর বিশ্বাস আরও দৃঢ় করেছে।
পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতেও বিগ টিকিটে অংশ নিতে নতুন করে অনুপ্রাণিত করেছে বলে জানান।
এই অর্থ কি করবেন সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি আলাউদ্দিন। সূত্র: গালফ নিউজ

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন