× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:৩৫ এএম

ইরানে জিমে বোমা হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড় নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের একটি জিমে বোমা হামলায় ২০ জন নারী ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল আল মায়াদিন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত ছিলেন। তবে নিহতরা কোন ক্লাব বা লিগের হয়ে খেলতেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হতাহতের প্রকৃত সংখ্যা নিয়েও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ বিবৃতি পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ

হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে ইরানি সূত্রের দাবি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের অভিমত।

ক্রীড়াঙ্গনে শোক ও অনিশ্চয়তা

এই হামলায় ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। চলমান বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত বা অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতোমধ্যে জানিয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং নিরাপদ পরিবেশে প্রতিযোগিতা আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিশ্বকাপ শুরু হতে আর অল্প সময় বাকি থাকায় অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ইরানের অংশগ্রহণ ও সমর্থকদের ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শোক থেকে প্রশ্ন

খেলোয়াড়দের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়াপ্রেমীরা। অনেকেই বলছেন, যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতের বলি হওয়া উচিত নয় খেলাধুলা ও তরুণ প্রাণ।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি উঠছে।

রূপালী বাংলাদেশ

Link copied!