× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:৩৯ এএম

জেরুজালেমে আছড়ে পড়ছে ইরানের মিসাইল, ব্যর্থ আয়রোন ডোম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। খবর দিয়েছে আল জাজিরার।

ইরান থেকে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পশ্চিম জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সী ব্যক্তি কিছুটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বাকি পাঁচজন সামান্য আহত, যারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি সড়কের ওপর আছড়ে পড়েছে। এতে রাস্তার ওপর বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং পাশে থাকা একটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!