× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৪:২৮ পিএম

ইরানের প্রধান রাষ্ট্রীয় ব্যাংকে ভয়াবহ সাইবার হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৪:২৮ পিএম

ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় সেপাহ ব্যাংক। ছবি- সংগৃহীত

ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় সেপাহ ব্যাংক। ছবি- সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সামরিক ক্ষতির মধ্যেই ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় সেপাহ ব্যাংক। প্রতিষ্ঠানটির ‘সমস্ত তথ্য ধ্বংসের’ দাবি করেছে হ্যাকার গ্রুপটি।

মঙ্গলবার (১৭ জুন) হ্যাকার গ্রুপ ‘প্রিডেটরি স্প্যারো’ ব্যাংকটিতে সাইবার হামলা চালায়। খবর দ্য গার্ডিয়ানের।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সেপাহ ব্যাংকের অবকাঠামো লক্ষ্য করে একটি সাইবার হামলা চালানো হয়েছে। এতে করে প্রতিষ্ঠানের অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনীর পুরনো আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সেপাহ ব্যাংকটি।

ইরানি কর্তৃপক্ষ বিভ্রাট বা সাইবার হামলা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। তবে, আইআরজিসির ফার্স নিউজ জানিয়েছে, সেপাহ ব্যাংকের সমস্যা কয়েক ঘণ্টার মধ্যে সমাধান করা হবে।

হ্যাকার গ্রুপটির দাবি, তার ব্যাংকের ‘সমস্ত তথ্য ধ্বংস’ করেছে। দেশটির ব্যাংকিং খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে এই দাবি করা হলো।

আজ মঙ্গলবার ব্যাংক সেপাহের বেশ কয়েকটি শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাহকরা ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন, তারা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ইরানজুড়ে ব্যাংকটির এক হাজার ৮০০টি শাখা রয়েছে। এছাড়াও দেশের বাইরে শাখা রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে।

২০১৫ সালে ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাংক সেপাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে, ‘প্রিডেটরি স্প্যারো’ ইরানের ইস্পাত কারখানা ও জ্বালানি স্টেশনগুলোর বিরুদ্ধে সাইবার হামলার দাবি করেছিল। সোশ্যাল হ্যান্ডেল এক্সে গ্রুপটি বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ব্যাংক সেপাহ সামরিক কর্মসূচিতে অর্থায়ন করে আসছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রচেষ্টাকে সমর্থন করার অভিযোগে তারা ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করেছে। হ্যাকার গ্রুপটির পেছনে ইসরায়েলের সমর্থন থাকার অভিযোগ করে আসছিল তেহরান।

Link copied!