ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’ গতকাল সোমবার শুরু করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমই অ্যান্ড এসপিডি) তত্ত্বাবধানে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন