× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:২০ এএম

আর বাকি ১ দিন

বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:২০ এএম

বিশ্বকাপ মানেই  আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ মানেই বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা-ব্রাজিল। অবশ্য এর বাইরেও অন্যান্য দলের সমর্থক রয়েছেন দেশে। কিন্তু এই দুই দলের সমর্থকদের মধ্যে যেমন মারমার-কাটকাট সম্পর্ক, তেমনটা অন্য দলগুলোর ক্ষেত্রে দেখা যায় না।

শুধু বাংলাদেশেই নয়, ফুটবল বিশ্বের এই দুই মহাশক্তির শ্রেষ্ঠত্বের বিতর্ক কয়েক দশকের পুরোনো। এখন ২০২৬ বিশ্বকাপের প্রাক্কালে প্রশ্ন হলো, বর্তমান বাস্তবতায় কে এগিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুধু আবেগ নয়, সাম্প্রতিক ফলাফল, বাছাই পর্ব, স্কোয়াডের গভীরতা, কোচিং ও কৌশলগত ভারসাম্য বিশ্লেষণ করলে একটি আকর্ষণীয় চিত্রই সামনে আসে।

আর্জেন্টিনার আধিপত্য : ২০২৬ বিশ^কাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা ছিল সবচেয়ে ধারাবাহিক দল। তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপে এসেছে। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে আর্জেন্টিনা শীর্ষে থাকলেও ব্রাজিল ২৮ পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে ছিল।

আরও গুরুত্বপূর্ণ হলোÑ ২০২৫ সালের মার্চে বুয়েনস অ্যাইরেসে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। এটি ছিল বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অন্যতম বড় পরাজয় এবং ইতিহাসে প্রথমবারের মতো এক বাছাই পর্বে ব্রাজিলকে দুই ম্যাচেই হারায় আর্জেন্টিনা।

কোচিংয়ে কে এগিয়ে : আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি কোচ লিওনেল স্কালোনি। ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২৬ বিশ^কাপের সফল বাছাই পর্বÑ সব কিছুর পেছনে রয়েছে একই কোচিং কাঠামো। এক কোচের অধীনে দলের খেলোয়াড়রা বহু বছর ধরে একই সিস্টেমে খেলে চলেছেন।

অন্যদিকে ব্রাজিলের ডাগআউটে এখন কার্লো অ্যানচেলোত্তি। বিশ্বের অন্যতম সফল ক্লাব কোচ হলেও জাতীয় দলের সঙ্গে তার সময় খুবই কম। ফলে কৌশলগত স্থিতিশীলতার দিক থেকে ব্রাজিল এখনো প্রস্তুতিপর্বে রয়েছে বলা যায়।

আক্রমণ ভাগে এগিয়ে ব্রাজিল : ব্যক্তিগত প্রতিভার বিচারে ব্রাজিল এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, এনড্রিকÑ এমন আক্রমণ ভাগ যেকোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচেও মিশরের বিপক্ষে জয়ে এনড্রিক ও ব্রুনো গিমারায়েস গোল করেছেন।

অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ ভাগে তারকা কম নয়। লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর স্ট্রাইকার জুটি। তবে আক্রমণভাগের গতিতে ব্রাজিল কিছুটা এগিয়ে।

মাঝমাঠে এগিয়ে আর্জেন্টিনা : আধুনিক ফুটবলে ম্যাচ নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হলো মাঝমাঠ। এখানেই আর্জেন্টিনা সবচেয়ে শক্তিশালী। এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলের সমন্বয় আর্জেন্টিনাকে বল দখল, রক্ষণে সহায়তা এবং আক্রমণ তৈরিতে বাড়তি সুবিধা দেবে বলেই ধারণা ক্রীড়া বিশ্লেষকদের। অন্যদিকে ব্রাজিলের মাঝমাঠ প্রতিভাবান খেলোয়াড়ের সমন্বয়ে পূর্ণ হলেও একই মাত্রার স্থিতিশীলতা সেখানে স্পষ্ট নয়।

রক্ষণভাগ ও গোলরক্ষক : বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে রক্ষণভাগের গুরুত্ব অপরিসীম। এই জায়গায় আর্জেন্টিনা তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য। এমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে বিশ্বের সেরা টুর্নামেন্ট গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচিত। বড় ম্যাচে তার মানসিক দৃঢ়তা আর্জেন্টিনার জন্য বিশাল সম্পদ।

ব্রাজিলের রক্ষণভাগে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর মধ্যে বিশ্বকাপের ঠিক আগে ডিফেন্ডার ওয়েসলির চোটও নতুন উদ্বেগ তৈরি করেছে।

মেসি বনাম নতুন প্রজন্ম : ২০২৬ বিশ্বকাপ সম্ভবত তারকা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ৩৯ বছর বয়সে তিনি আগের মতো অতটা ক্ষিপ্র না হলেও ম্যাচের গতিপথ বলে দেওয়ার ক্ষমতা এখনো তার রয়েছে।

ব্রাজিলের সুবিধা হলোÑ তাদের মূল তারকারা ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়া ও এনড্রিকের গড় বয়স আর্জেন্টিনার মূল আক্রমণভাগের খেলোয়াড়দের তুলনায় বেশ কম।

পরিসংখ্যান বনাম বাস্তবতা : ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল প্রায় সমানে সমান। ফিফার সর্বশেষ আপডেটেড তথ্য অনুসারে, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে এ পর্যন্ত ১১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৪৬টিতে এবং আর্জেন্টিনার জয় ৪৩টিতে। দুই দলের মধ্যে অমীমাংসিত ম্যাচের সংখ্যা ২৬টি। তবে বর্তমান বাস্তবতায় চিত্র ভিন্ন।

বিশ্লেষকদের মতে, তুলনামূলক রেটিং ১০-এর মধ্যে দলগত সমন্বয়ে আর্জেন্টিনা ৯.৫ এবং ব্রাজিল ৮.০; আক্রমণভাগে আর্জেন্টিনা ৮.৮ এবং ব্রাজিল ৯.৫; মাঝমাঠ নিয়ন্ত্রণে আর্জেন্টিনা ৯.৪ এবং ব্রাজিল ৮.৫; রক্ষণভাগে আর্জেন্টিনা ৯.০ ও ব্রাজিল ৮.০; গোলরক্ষক পজিশনে আর্জেন্টিনা ৯.৫ ও ব্রাজিল ৮.২; কোচিংয়ে আর্জেন্টিনা ৯.৫ ও ব্রাজিল ৮.০ এবং স্কোয়াডে তারকামান অনুসারে আর্জেন্টিনা ৮.৮ এবং ব্রাজিল ৯.৫ পয়েন্ট পেয়েছে।

শতকোটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হচ্ছে আজ রাতে। এই টুর্নামেন্ট জয়ের সম্ভাবনায় ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। তবে নকআউট ফুটবলের সবচেয়ে বড় সত্য হলোÑ একটি অসাধারণ রাতই সব হিসাব বদলে দিতে পারে। আর সেই কারণে বিশ্বকাপ মানেই এ দেশবাসীর কাছে আর্জেন্টিনা-ব্রাজিল। পরিসংখ্যানের বাইরে এই নাম দুটি আমাদের কাছে ফুটবলের সবচেয়ে বড় আবেগের নাম।

রূপালী বাংলাদেশ

Link copied!