আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শ্রেণিকৃত বিনিয়োগ দ্রুত আদায়ের জন্য ‘লিটিগেশন ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ঢাকার অর্থঋণ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ মো. মোশাররফ হোসেন সম্মানিত রিসোর্সপার্সন ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন