× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৫০ এএম

 কক্ষ থেকে চিরকুট উদ্ধার

ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৫০ এএম

ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বরগুনার তালতলী থানায় কর্মরত মো. ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ব্যারাকের নিজ কক্ষ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার কক্ষ থেকে চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগ দিয়েছিলেন।

থানা সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে সহকর্মীরা ব্যারাকের কক্ষে ফারুক হোসেনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ তার কক্ষ তল্লাশি করে চার পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে। তবে চিরকুটের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. তরিকুল ইসলাম মাসুদ বলেন, উদ্ধার হওয়া চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। সেখানে মৃত্যুর পর মরদেহ পৈতৃক ভিটায় পাঠানোর অনুরোধ এবং কিছু ব্যক্তিগত পারিবারিক বিষয় উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ সেখানে নেই।

ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। একজন অভিজ্ঞ পুলিশ সদস্যের এমন মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!