ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাট এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে একজন এবং হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকা থেকে অপরজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেনÑ উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজির উদ্দিন ও রাজিব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন