পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০০৫ পিস ইয়াবাসহ মঞ্জু ও শিপন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত মঞ্জু উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শিপন একই গ্রামের ইস্কান্দার হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম গতকাল রোববার দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আগত বি.এম. লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ২০০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন