× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪১ এএম

টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪১ এএম

টাকা লেনদেনের বিরোধে  যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে আরিফ বেপারী (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে শহরের পৌরসভার পূর্ব শিলমন্দি জসীমনগর এলাকার নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ বেপারী পূর্ব শিলমন্দি জসীমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ছোট ভাই আকাশ বেপারীও একই পেশায় যুক্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিত্যক্ত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, টাকা লেনদেন নিয়ে আরিফের ছোট ভাই আকাশ বেপারীর সঙ্গে স্থানীয় নুর মোহাম্মদ নামের এক কসাইয়ের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার সকালে মুন্সীরহাট বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। স্বজনদের দাবি, ওই বিরোধের জের ধরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আরিফকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জসীমনগর গ্রামের বাসিন্দা আরিফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে তার বসতবাড়ি। হত্যাকা-ে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!