× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রতারক চক্র গ্রেপ্তার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৬ এএম

প্রতারক চক্র গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে স্বর্ণসদৃশ বস্তু দেখিয়ে প্রতারণার অভিযোগে চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ও স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে স্বর্ণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রতারণার সময় স্থানীয়রা মো. হানিফ মিয়া ও মামুন মিয়া নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে রোববার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে নান্দাইলে অভিযান চালিয়ে চক্রের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ আব্দুল মালেক কাঞ্চন, সুবর্ণা আক্তার, হৃদয় মিয়া, জাকারিয়া, তাসলিমা আক্তার ও নাসিমা আক্তার।

রূপালী বাংলাদেশ

Link copied!