× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আলোচনা সভা ও র‌্যালি

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৬ এএম

আলোচনা সভা ও র‌্যালি

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ’-এর উদ্যোগে তরুণ রক্তদাতারা একটি সচেতনতামূলক র‌্যালি বের করেন। পরে স্থানীয় তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতারা।

সভায় রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ও সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা বলেন, তরুণদের সাহসী ভূমিকায় এখন আর রক্তের অভাবে অকালমৃত্যু ঘটে না। রক্তদানের এই মহৎ কার্যক্রম বেগবান করতে তরুণসমাজকে উৎসাহিত ও সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। আলোচনাসভা শেষে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!