× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্কুলছাত্রী নিখোঁজ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৭ এএম

স্কুলছাত্রী নিখোঁজ

রাঙামাটির রাজস্থলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় বিহারপাড়ার বাসিন্দা উখ্যাই চৌধুরীর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাতে তার বাবা চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, কিশোরীকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। মেধাবী এই শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!