× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৪৮ এএম

আধিপত্যের দ্বন্দ্বে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় কাইল্লা পলাশকে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৪৮ এএম

আধিপত্যের দ্বন্দ্বে হত্যার  উদ্দেশ্যে গুলি করা হয়  কাইল্লা পলাশকে

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলির চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা চেয়ারম্যান গলির ৪৩৭/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেপ্তার মারুফ সুলতানের বাড়ি মৌলভীবাজার জেলার রূপসপুর এলাকায়। তার বাবার নাম টিপু সুলতান।

মেহেদী ইমরান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশের সঙ্গে অভিযুক্তদের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

গত ১২ জুন দুপুর পৌনে ২টার দিকে জুমার নামাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন কাইল্লা পলাশ। এ সময় হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় বিটিভি ভবনের বিপরীতে লাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তার ছেলে ইউসুফ খান পলক ও স্থানীয়রা তাকে অটোরিকশায় করে রামপুরার ডেল্টা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ১৩ জুন হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মেহেদী ইমরান আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য, বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত মারুফ সুলতানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!